1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গলাচিপায় যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ! - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা  হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর! ‎রংপুরে দুঃসাহসিক হামলা: প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার  পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সাথে প্রাণবন্ত আড্ডা দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

গলাচিপায় যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ!

মোঃ হেলাল উদ্দীন, গলাচিপা
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে এ বিক্ষোভ মিছিলটি গলাচিপা পৌর চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর চত্বরে গিয়ে শেষ হয়।

বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং যুবদলের তিনজনসহ মোট চারজন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।মিছিল শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।বক্তারা আরও বলেন, এসব ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড ও আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে নেতাকর্মীদেরকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান।উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ জানান, কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট