1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ঘোড়াঘাটে দখলীয় সম্পত্তি বে-আইনী হস্তক্ষেপ বন্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রদান - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

ঘোড়াঘাটে দখলীয় সম্পত্তি বে-আইনী হস্তক্ষেপ বন্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

আনভিল বাপ্পি 
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে এমএফআরও (জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, রংপুর) কর্তৃক উপজেলার ৫টি কলোনীর অধীন ১৪টি মৌজায় ১৩৭৫ একর এস.এ রেকর্ডীও মালিকদের সম্পত্তিতে বে-আইনী হস্তক্ষেপের প্রতিবাদ ও আইনগত সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বেশ কিছু দাবী উল্লেখ করে ১৮০জন স্বাক্ষরিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়।
শনিবার (১২ জুলাই) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে ঘোড়াঘাট-হিলি রোডে উপজেলার ওসমানপুর, খোদাদাতপুর, হায়দারনগর, আফসারাবাদ ও নুরজাহানপুর কলোনী বাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলোনী বাসীর পক্ষে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা শাখার আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা, জাতীয় নাগরিক কমিটি (এস.সি.পি) উপজেলা সমন্বয়ক প্রভাষক আব্দুল মান্নান সরকার, গ্রামের বাসিন্দা জালাল উদ্দীন, সরফরাজ আহমেদ দুলাল, রাকীব হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান সরকার ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জমি অধিগ্রহণ করে ব্রিটিশ সৈনিক মহাজেরদেরকে ১৪ টি মৌজায় ৫ একর করে ১৩৭৫ একর জমি এক এককালীন লীজ প্রদান করেন। পরবর্তীতে মহাজের সৈনিকগণের নামে এসএ রেকর্ডভুক্ত হলেও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সংস্থা এমএফআরও কর্তৃক সেনা ক্যাম্প স্থাপন করে কলোনীর বাসিন্দাদের বাড়িঘর নির্মাণে বাধা সহ ৯৯ বৎসরের লীজ নেওয়ার জন্য জোর জুলুম ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বক্তারা বিষয়টি নিয়ে সরকারের প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু সমাধানের ব্যবস্থা গ্রহণের আহবান জানান। মানববন্ধনে ৫টি কলোনী সহ উপজেলার প্রায় ২ হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট