মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

আশাশুনিতে পৈতৃক পুকুর ঘিরে উত্তেজনা: চলাচলের পথ বন্ধ, মাছ লুটের অভিযোগ!

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বালিয়াখালী গ্রামে পৈতৃক সম্পত্তির একটি পুকুর ঘিরে বিরোধ চরমে উঠেছে। চলাচলের পথ বন্ধ করে দেওয়া ও পুকুরের মাছ জোরপূর্বক ধরে নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম গাজী ও তাঁর পরিবার। বর্তমানে ওই পরিবার ভেলায় চড়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন।

ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের ২২ মার্চ। ওইদিন সকাল ৯টার দিকে প্রতিপক্ষের একদল লোক জাল ও বাঁশ নিয়ে পুকুরটিতে হাজির হয়। তারা জোরপূর্বক মাছ ধরার পাশাপাশি বাঁশ দিয়ে ঘিরে ফেলে পুরো পুকুর। বাধা দিতে গেলে প্রথম পক্ষকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।রাজুল ইসলাম জানান, পুকুরটি তাঁর পিতার পৈতৃক সম্পত্তির অংশ, যেখানে বহু বছর ধরে তাঁর ভাই-বোনদের সঙ্গে মাছ চাষ করে আসছেন। পুকুরে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মাছ ছিল। প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক সেই সব মাছ ধরে নিয়ে গেছে। এখন পুকুরে কিছুই অবশিষ্ট নেই।তিনি আরও বলেন, পুকুরের চারপাশ বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়ায় তাঁদের চলাচলের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ফলে বাধ্য হয়ে তাঁরা ভেলা বানিয়ে পাড়াপাড় করছেন। এতে নারী, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন।এ বিষয়ে স্থানীয় শ্রীউলা ইউনিয়ন ভূমি অফিস থেকে তদন্ত করে জানা গেছে, উক্ত জমি ও পুকুর দীর্ঘদিন ধরে সিরাজুল ইসলামের পরিবার ভোগদখলে রয়েছে এবং সেখানে নিয়মিত মাছ চাষ করা হচ্ছিল। সরেজমিন তদন্তেও তা নিশ্চিত হয়েছে। তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।ঘটনার পর প্রথম পক্ষ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আবেদন করেছেন, যাতে প্রতিপক্ষকে পুকুরে প্রবেশ, মাছ ধরা ও চলাচলের পথে বাধা দেওয়ার কার্যক্রম থেকে বিরত রাখা যায়।এ বিষয়ে প্রতিপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।স্থানীয় সচেতন মহল শান্তিপূর্ণ সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews