1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
হলিশহরে ইংলিশ ট্র্যাকের নতুন শাখার জমকালো উদ্বোধন - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের স্কুল ফিডিং কর্মসূচি: কমেছে ঝরে পড়া, বেড়েছে উপস্থিতি! কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের । বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ! মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ! জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের ট্রেইনারের বিরুদ্ধে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! চরভূমি দখলে আলিপুর ও তিতাসের বাটেরা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত অনেক! মেঘনায় দেলোয়ার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার! সোনারগাঁয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামি!  কার্পেটিংয়ে বদলে যাচ্ছে বগা-ধাউরাভাঙ্গা সড়ক, স্বস্তি ফিরছে জনজীবনে!

হলিশহরে ইংলিশ ট্র্যাকের নতুন শাখার জমকালো উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ ট্র্যাক এবার দক্ষিণ এশিয়ায় আরও একধাপ এগিয়ে চালু করল তাদের নতুন শাখা। Skill development council Canada (SDCC) কর্তৃক স্বীকৃত ও পরিচালিত ইংলিশ ট্র্যাক এই প্রতিষ্ঠানের নতুন স্যাটেলাইট ব্রাঞ্চ চালু হয়েছে চট্টগ্রামের হলিশহর ব্লক-কে এলাকায়। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টায় হলিশহর শাখার নিজস্ব ক্যাম্পাসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। মনোমুগ্ধকর উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন শিক্ষার্থী সোবাহানা শওকত ও মুশফিরাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ব্রাঞ্চের ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারেক। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন:প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মাদ মোশাররফ হোসাইন ইস্ট ডেলটা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো: আক্তারুজ্জামান সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো: আরমান হোসেন অতিথিরা তাঁদের বক্তব্যে ইংরেজি শিক্ষায় ইংলিশ ট্র্যাকের অবদান এবং দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এমন আন্তর্জাতিক মানের উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ইংলিশ ট্র্যাকের প্রতিষ্ঠাতা ও সিইও এ.কে.এম নিজাম উদ্দিন আক্সিসেন ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ আশরাফ ও গ্লোবাল ট্র্যাকের সিইও আবেদ বিন হেলালি ট্র্যাক ইপিজেড ব্রাঞ্চ ইনচার্জ মোহাম্মদ হাসান সিটিগেট ব্রাঞ্চ ইনচার্জ সৈয়দ জিয়া উদ্দিন এছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা। উদ্বোধনী অনুষ্ঠানে সিইও এ.কে.এম নিজাম উদ্দিন গণমাধ্যমকে বলেন: > “আমাদের লক্ষ্য দেশের প্রতিটি অঞ্চলে আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষা পৌঁছে দেওয়া। দক্ষ ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতেই ইংলিশ ট্র্যাকের এই উদ্যোগ।” উল্লেখ্য, ইংলিশ ট্র্যাক ইতোমধ্যেই দক্ষ, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং মানসম্পন্ন ইংরেজি শিক্ষার জন্য দক্ষিণ এশিয়ায় একটি সুপরিচিত নাম। নতুন এই শাখা স্থানীয় শিক্ষার্থীদের জন্য আরও সহজলভ্য করবে আধুনিক ও গ্লোবাল স্ট্যান্ডার্ডের ইংরেজি ভাষা শিক্ষা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট