মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদের কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫

উন্নয়ন ও বস্তুনিষ্ঠতাকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে “গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদ”।গতকাল  শুক্রবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদ। গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদ এলাকার উন্নয়নে সাংবাদিকতা করার প্রত্যয় নিয়ে কাজ করবে বলে জানায় আয়োজক কমিটি। গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে স্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল গোবিখবরের সম্পাদক প্রকাশক দৈনিক ডেসটিনির উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল সুমন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে দৈনিক যমুনা এক্সপেস ও আমাদের ফোরামের উপজেলা প্রতিনিধি শাহারুল হক মুন্সি। ১৪ সদস্য বিশিষ্ট গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি ছামিউল আলম রাসু (দৈনিক ডেসটিনি), সহ সভাপতি মির হোসেন সরকার (বাংলাদেশ প্রতিদিন), আব্দুল খালেক সরকার (দৈনিক জনতা), যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন (দৈনিক ভোরের খবর), সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন লাবু (দৈনিক জনবাণী), দপ্তর সম্পাদক এম টি আই আহাদ মাহমুদ (দৈনিক আলোকিত পত্রিকা ও এমটিআই টেলিভিশন), অর্থ সম্পাদক রুহুল আমিন (উত্তরবঙ্গের খবর), প্রচার সম্পাদক বিদারুল ইসলাম (দৈনিক এশিয়া), কার্যকরী সদস্য বুলবুল ফাহিম (সমকাল), প্রভাষক আব্দুস সামাদ (দৈনিক আমাদের কন্ঠ), বুলবুল ইসলাম (দৈনিক জনতার খবর), আব্দুর রহমান শামীম (একুশে নিউজ)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews