1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ঢেউ টিন ও চেক বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু ! চাটখিল উপজেলা প্রাণিসম্পদ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত । জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে  না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী  কালীগঞ্জ চাঞ্চল্যকর শিশু তাবাচ্ছুম হত্যা  সাড়ে তিন মাসেই বিচারকার্য শুরু  বুধবার থেকে সাক্ষ্যগ্রহণ ! স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী  মেঘনায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান ! বাউফলে ১০ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার । অপপ্রচার নয়. সহযোগিতা চাই, কালীগঞ্জ থানার ওসি ! গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত !

পীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ঢেউ টিন ও চেক বিতরণ

শেখ সমশের আলী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মঙ্গলবার সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উন্নতমানের ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৪৮টি পরিবার কে মোট ৪৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করা সহ প্রত্যেক পরিবার কে ৩ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। সম্প্রতি ওই ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মধ্যে চাল, ডাল, তেল সহ বিভিন্ন প্রকার শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রকিবুল হাসান, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তারিফুল ইসলাম, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ রেজওয়ানুল হক, মোঃ জিল্লুর চৌধুরী, ভোমরাদহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডাঃ মোঃ আবুল হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এনকে রানা, দৈনিক জনকন্ঠ পত্রিকার পীরগঞ্জ উপজেলা নিজস্ব সংবাদদাতা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, সাংবাদিক এ এইচ লিটন, ক্ষতিগ্রস্থ পরিবার, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট