সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল

গলাচিপায় বর্ণাঢ্য শোভাযাত্রা: কালিবাড়ি থেকে বড় সাহাবাড়ি পর্যন্ত ধর্মীয় উৎসব উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫



গলাচিপায় রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা: কালিবাড়ি থেকে বড় সাহাবাড়ি পর্যন্ত ধর্মীয় উৎসব উদযাপন

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গলাচিপা কালিবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বড় সাহাবাড়ি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে রথ টানেন ও ভক্তিগীতি পরিবেশন করেন। বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা পূজার সাজে রঙ-বেরঙের পোশাকে অংশ নেন শোভাযাত্রায়।হাতে ফুল, ধূপ, ঢাক-ঢোল আর কীর্তনের মাধ্যমে চারপাশে ধর্মীয় আবহ সৃষ্টি হয়।


রথযাত্রার শুরুতে বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে, পুরোহিতদের নেতৃত্বে শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি রথে স্থাপন করে শোভাযাত্রা বের করা হয়।গলাচিপা থানার পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করেন। ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রথযাত্রাকে প্রাণবন্ত করে তোলে। রথযাত্রা উপলক্ষে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews