1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল মুনতাকিন জুয়েল
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, গাইবান্ধা জোন কর্তৃক ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক পরিকল্পনার কাজের অগ্রগতি পর্যালোচনা ও ২০২৫-২০২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ শীর্ষক কর্মশালা গাইবান্ধা জোন অফিসে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-প্রধান নির্বাহী জনাব মো: আব্দুল হাকিম, বিশেষ অতিথি পরিচালক জনাব রিজুওয়ানুস শামীম রাজীব, কেন্দ্রীয় ব্যবস্থাপক জনাব মো: হারুন-অর-রশিদ, বগুড়া জোনের বিভাগীয় ব্যবন্থাপক জনাব মো: নুরুল হুদা । গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক জনাব আনন্দ মোহনের সভাপতিত্বে গাইবান্ধা উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক জনাব মো: রিপন খানের সঞ্চালনায় উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন গাইবান্ধা ও বগুড়া জোনের ১৬ টি শাখা ও ০৯টি উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, লোন অফিসার ও ক্যাশিয়ারবৃন্দ।

১৯৭৬ সাল থেকে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র আর্থিক সেবার পাশাপাশি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, আইনগত সহায়তা প্রদান, বিডি রুরাল ওয়াস, আরবান গার্ডেনিং, হ্যাচারি, নার্সারী, গরুমোটাতাজাকরণ, সমন্বিত কৃষি খামার, নারী সমাজ উন্নয়ন ও ক্ষমতায়ন, মাদকমুক্ত যুব সমাজ গঠন, অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা, প্রতিবন্ধী উন্নয়নসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট