বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট:  জরিমানা, ৯২ সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন গ্রেফতার জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে  মদসহ ভারতীয় পণ্য জব্দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভারচুয়াল আদালত, কমবে ঝুঁকি- ভোগান্তি, গভীর রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে সংঘর্ষ! আশুলিয়ায় ট্রিপল মার্ডার এর ঘটনায় ১ জন গ্রেফতার! শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

কালিহাতীর সহদেবপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫




টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহ- দেবপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদীদল -বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পৃথক পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সাম্প্রতিক রাজ নৈতিক প্রেক্ষাপটে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে এ কর্মীসভাগুলো আয়োজন করা হয়। শুক্রবার(৪ জুলাই) দিনব্যাপী এসব কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।
কর্মীসভাগুলোতে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা আগামী দিনে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহমেদ টিটো বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে আছে এবং থাকবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকেই সেই আন্দোলনকে সফল করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, সহদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, সাধারন সম্পাদক মাসুদুর রহমান বালা, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews