মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

সংবাদ সংগ্রহের জেরে সাংবাদিকের উপর হামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও স্থানীয় সাংবাদিক মুনসুর আলীর উপর বর্বর ও পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামে। সাংবাদিক মুনসুর আলী জানান, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার তিনি একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করতে যান। এরপর থেকেই তিনি নানা হুমকি ও চাপে পড়েন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ওই সংবাদের জেরে স্থানীয় আওয়ামী ঘরানার প্রভাবশালী ব্যক্তি মো. কালাম ও তার পিতা আবুল হোসেন গং সহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল পূর্বপরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা মুনসুর আলীর ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি মারাত্মক শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এই বর্বর ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা একযোগে এ হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সাংবাদিক মুনসুর আলী জানিয়েছেন, তিনি ইতোমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews