1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বোয়ালখালী পৌরসভায় ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

বোয়ালখালী পৌরসভায় ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন (সোমবার) পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সভাপতিত্বে পৌর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, জনগণের ভোগান্তি কমিয়ে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পৌঁছে দিতে হলে সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বাজেট প্রণয়ন অপরিহার্য। সেইসঙ্গে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি। ইউএনও জনতার পরামর্শ ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, “জনগণের মতামত বিবেচনায় নিয়েই সেবা খাতকে অগ্রাধিকার দিতে হবে।”

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদসহ পৌর সহায়ক কমিটির সদস্যবৃন্দ।

এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সভাপতি ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী এবং সাংবাদিক শাহ আলম বাবলুসহ স্থানীয় সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

পৌরসভার প্রশাসনিক পর্যায়ে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, সাইফুদ্দীন ও হিসাবরক্ষক মজিবুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বাজেট ঘোষণার মধ্য দিয়ে বোয়ালখালী পৌরসভা এলাকাবাসীর উন্নয়ন ও কল্যাণে সেবার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করে স্বচ্ছ প্রশাসন গঠনের প্রত্যাশাও প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট