বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মোঃ আলা উদ্দিন সিকদার বলেছেন, “আমরা শিবিরের সাবেক জনশক্তি, কিন্তু ইসলামী আন্দোলনের জন্য কখনোই সাবেক নই। সবসময়ই আমরা আন্দোলনের জন্য প্রস্তুত এবং বর্তমান।”
তিনি বলেন, “দেশ ও ইসলামের স্বার্থে যখনই আন্দোলনের ডাক এসেছে, তখন ছাত্রশিবির তা সফল করেছে। আজ দেশে যে নেতৃত্ব সংকট চলছে, তা পূরণে শিবিরের বিকল্প নেই। আগামীতে আর কোনো স্বৈরশাসক যেন দেশের ক্ষমতায় আসতে না পারে, সে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।”
তিনি আরও বলেন, “হিন্দু মহাজোট নেতা গোবিন্দ প্রামাণিক স্বীকার করেছেন, আওয়ামী লীগ হিন্দুদের ৭৮% জায়গা দখল করেছে। অথচ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অমুসলিমরাই সবচেয়ে নিরাপদে থাকবে। অপরাজনীতির কারণে গত ১০ মাসে দেড় শতাধিক নাগরিক হত্যার শিকার হয়েছেন। এ অবস্থায় জামায়াতই দেশের মুক্তির সংগঠন।”
তিনি শুক্রবার (২৭ জুন) হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা উত্তর ও মধ্যম অঞ্চল আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারী মোরশেদুল ইসলাম চৌধুরী, আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও জামায়াতের শুরা সদস্য অধ্যক্ষ মোঃ নুরনবী, হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর ও চট্টগ্রাম-৫ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত