1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
খোকসায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা: এলাকায় শোকের ছায়াঁ - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

খোকসায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা: এলাকায় শোকের ছায়াঁ

শেখ মোঃ আকরাম হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে তুচ্ছ ঘটনার জেরে মোহাম্মদ আলী (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই হৃদয়বিদারক ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলীর ছেলে তরিকুল ইসলাম (৪৫) প্রতিবেশী এক নারীর সঙ্গে নিয়ে মন্তব্য করায় তার ওপর ক্ষিপ্ত হয় একই গ্রামের সুনায়ের ছেলে হৃদয় ও শাহিন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা তরিকুলের বাড়িতে গিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে। তরিকুলের স্ত্রী শাপলা খাতুন জানান, সুনায়ের মেয়ে জিম (৩০) সম্পর্কে নানা ধরনের অবাঞ্ছিত মন্তব্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। জিম বিষয়টি তার পরিবারকে জানালে, সুনায়ের পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে মোহাম্মদ আলীর বাড়িতে হামলা চালায়। এসময় বৃদ্ধ মোহাম্মদ আলী ছেলের প্রাণ রক্ষায় এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও নির্মমভাবে মারধর করে ও তলপেটে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে ২৪ জুন ভোর সাড়ে চারটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ নাদের মল্লিক বলেন, “এটা খুবই মর্মান্তিক ঘটনা। তুচ্ছ কারণে একজন বৃদ্ধ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
খোকসা জামায়াতে ইসলামীর আমির মোঃ নজরুল ইসলাম বলেন, “এটি  অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক ঘটনা। দোষীদের অবশ্যই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।” খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। ঘটনার মূল রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারে কাজ চলছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ দ্রুত বিচার ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট