মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

এসপি কর্তৃক কুষ্টিয়া মডেল থানা বার্ষিক পরিদর্শন

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫




কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় অত্র জেলাধীন কুষ্টিয়া মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই মাননীয় পুলিশ সুপার মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করেন জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় সালামী গ্রহণ করেন এবং সালামী প্যারেড পরিদর্শন করেন। অতঃপর থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত অফিসার ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন। এসময় তিনি অফিসার/ফোর্সদের বিভিন্ন সমস্যার বিষয়গুলি গভীর মনোযোগের সহিত শ্রবণ করেন এবং বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। একই সাথে পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মোশাররফ হোসেন, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়াসহ থানায় নিয়োজিত অফিসার ও ফোর্সবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews