1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কেশবপুরে প্রকাশ্যে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা! সবুজসহ তিনজন আটক, এলাকায় উত্তেজনা! - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

কেশবপুরে প্রকাশ্যে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা! সবুজসহ তিনজন আটক, এলাকায় উত্তেজনা!

মোঃ হুমায়ুন কবির
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

যশোরের কেশবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবদল কর্মী মনিরুল ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর আজ বুধবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আলোচিত দুর্বৃত্ত রেজা হাসান সবুজসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার সরসকাঠি বাজারে। নিহত মনিরুল ইসলাম (৩০) স্থানীয় বরণডালী গ্রামের আলী বক্সের ছেলে এবং যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
চিংড়া ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম হোসেন জানান, সরসকাঠি বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় বহুল আলোচিত প্রতারক ও সন্ত্রাসী রেজা হাসান সবুজ, রুবেল ও সালাউদ্দিনসহ একদল দুর্বৃত্ত লোহার রড, লাঠি দিয়ে মনিরুলের উপর হামলা চালায়। হামলায় মনিরুল ছাড়াও কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মনিরুলের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউ এবং পরে লাইফ সাপোর্টে নেওয়ার পর সকালে তার মৃত্যু হয়।
এদিকে হামলার সময় স্থানীয়রা সবুজ, লিটন ও সালাউদ্দিন নামে তিনজনকে গণপিটুনি দিয়ে আটক করেন। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের পর মাগরিব বাদ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এবং বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জনমনে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট