মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বাপেসাস-এর কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. কামাল উদ্দিন

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫

বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (বাপেসাস)—জাতীয় পর্যায়ে সরকার কর্তৃক নিবন্ধিত পেশাজীবী সাংবাদিকদের একমাত্র সমবায় সংগঠন—এর কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি হিসেবে বিশিষ্ট লেখক, সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক দক্ষ সংগঠক মো. কামাল উদ্দিনকে মনোনীত করা হয়েছে। ঢাকায় গত ২৮ মার্চ ২০২৪, এক সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে অভিজ্ঞ ও প্রাজ্ঞ সাংবাদিক মো.কামাল উদ্দিনকে এই পদে মনোনয়ন দেওয়া হয় বলে জানান সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন।
দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার যুগ্ম সম্পাদক মো. কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, গবেষণা ও টেলিভিশন উপস্থাপনায় দক্ষতার সঙ্গে ভূমিকা রেখে চলেছেন। তাঁর অভিজ্ঞতা, দায়িত্ববোধ ও নিষ্ঠা বাপেসাস-এর অগ্রগতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
নবনির্বাচিত সহ-সভাপতি মো. কামাল উদ্দিনের সফলতা ও সাফল্য কামনা করেছেন সংগঠনের সকল সদস্য।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews