বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন নগরের খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন !

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন চাই: অধিকারের আয়োজনে বিশ্ব প্রেস ফ্রিডম ডে-তে জোর দাবি!

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন চাই: অধিকারের আয়োজনে বিশ্ব প্রেস ফ্রিডম ডে-তে জোর দাবি””
চট্টগ্রাম, ৩ মে:বিশ্ব প্রেস ফ্রিডম ডে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন—”গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়িত হলে দেশে গণমাধ্যমের জগতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তখন আর কোনো ফ্যাসিবাদী শক্তি গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না।”
চেরাগচী পাহাড়ের এক মিলনায়তনে আয়োজিত ‘অধিকারের মুক্ত গণমাধ্যম দিবস’ সভায় সভাপতিত্ব করেন অধিকারের ডিফেন্ডার আব্দুল্লাহ মজুমদার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক মো. কামাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন: জাফর ইকবাল, ব্যাংকার কাজী জসিম, ইঞ্জিনিয়ার মুবিন, রাজনীতিক সাথী উদয়, কুসুম বড়ুয়া, রাফসান জানি, সারোয়ার মঞ্জু, মো. জিয়া উদ্দিন, মো. শাহীন, জিতেন বড়ুয়া, ইকবাল, রাইসা হাসান, মীর বরকত, জাবেদ রেজা, রোজিনা, হাবিবুল আক্কাস এবং ইব্রাহিম হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মো. কামাল উদ্দিন বলেন: “আজ কথা বলতে গিয়েও হৃদয়ে কষ্ট হয়। কারণ এখন কলম সৈনিকদের হাতে আর সেই স্বাধীন কলম নেই। কলম এক সময় ছিলো সৃষ্টির শ্রেষ্ঠ উপহার—যা মহান আল্লাহ মানুষকে দিয়েছেন সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার জন্য। কিন্তু এখন সেই কলম অনেকের হাতে বন্দি বা নিষ্ক্রিয় হয়ে গেছে।” তিনি আরও বলেন, “বর্তমানে সংবাদপত্র পরিচালিত হচ্ছে পুঁজির, রাজনীতির ও কর্পোরেট স্বার্থের দ্বারা। ফলে সাংবাদিকরা সত্য জানলেও লিখতে পারেন না। প্রকাশিত সংবাদ হয় অনেক সময় বিকৃত, নিয়ন্ত্রিত বা ক্ষমতার স্বার্থে সম্পাদিত।”
দেশের রাজনৈতিক সংকট নিয়েও তিনি বলেন, “আজ দেশ গভীর রাজনৈতিক সংকটে। শুধু নির্বাচন করলেই গণতন্ত্র আসে না। জাতীয় নাগরিক কমিটি যথার্থ বলেছে—অবিলম্বে নয়, সময়মতো ও প্রস্তুতি নিয়ে নির্বাচন হওয়া উচিত। কারণ, আমরা এখনো যোগ্য ভোটার হতে পারিনি—তাহলে যোগ্য প্রার্থী নির্বাচন করবো কীভাবে?”সভায় বক্তারা বলেন—গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করা হলে সাংবাদিকতা পেশায় দায়িত্বশীলতা ও স্বাধীনতা একযোগে ফিরে আসবে।
সমাপ্তি বার্তায় বক্তারা একসুরে বলেন:
“ফ্যাসিবাদমুক্ত একটি দেশে সত্য ও বিবেকের ভিত্তিতে সাংবাদিকতা চর্চা হোক—এটাই আমাদের প্রত্যাশা। সাংবাদিকতার স্বাধীনতা থাকলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews