রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

চট্টগ্রামে বায়েজিদে শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের সহযোগী মেজবাহ গেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫




চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানার কুখ্যাত সন্ত্রাসী বার্মা সাইফুলের ঘনিষ্ঠ সহযোগী মেজবাহ উদ্দিন উজ্জল (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয় এবং সেখান থেকেই মেজবাহকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, মেজবাহ একাধিক মামলার পলাতক আসামি এবং বার্মা সাইফুলের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মেজবাহ এলাকায় চাঁদাবাজি, হুমকি-ধমকি এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বার্মা সাইফুলের নাম ব্যবহার করে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তার সাথে জড়িতদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews