1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা

সুচিত্রা রায়
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

 

আশুলিয়ায় রোকসানা আক্তার রূপা ওরফে নূরানী (২৫) নামের এক নারী পোশাক শ্রমিককে হত্যার পর লাশ আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) ভোর ৪টার দিকে আশুলিয়ার টংগাবাড়ীর রঙধনু মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে নিহতের স্বামী শাহীন খন্দকার ওরফে সোহাগ (২৬) পলাতক রয়েছেন। নিহত রোকসানা আক্তার রূপা ওরফে নূরানী শেরপুরের নালিতাবাড়ী থানার অলসপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তিনি স্বামী সোহাগের সঙ্গে টংগাবাড়ীর কালাম মাদবরের বাড়িতে ভাড়া থেকে পার্শ্ববর্তী ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। পলাতক স্বামী শাহীন খন্দকার ওরফে সোহাগ বগুড়ার সোনাতলা থানার নতুন বন্দর এলাকার আনোয়ারুল খন্দকারের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে কক্ষের ভেতরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় তারা ভেতরে পোশাক শ্রমিক রোকসানার লাশ পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজন দ্রুত আগুন নিভিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের কিছু অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট