শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ডামুড্যার বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ৫ মামলার ফেরারি আসামী ঢাকা শাজাহানপুর থেকে গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫




ডামুড্যার বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত ৫ মামলার ফেরারি আসামী আনসার আলী শেখ(৫৪) নামে একজনকে ঢাকা শাজাহানপুর থেকে গ্রেফতার ডামুড্যা থানার চৌকস পুলিশের একটি টিম।
পুলিশ সূত্রে জানাযায় আনসার আলী শেখ (৫৪) পিতা মৃত আঃ আলী শেখ ডামুড্যা থানাধীন দক্ষিণ ডামুড্যা গ্রামের ৭নং নিবাসী এবং ডামুড্যা বাজারের সার ব্যাবসায়ী। তার বিরুদ্ধে ৪টি সিআর এবং ১টি জিআর মামলায় অভিযোগ এনে তাকে বিভিন্ন মেয়াদে সাজা সহ অর্থ দণ্ডাদেশ প্রদান করেন শরীয়তপুর বিজ্ঞ দায়রা জজ আদালত। তার প্রেক্ষিতে আনসার আলী শেখ দীর্ঘদিন যাবত ওয়ারেন্ট ভুক্ত ফেরারি আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল ১৯ এপ্রিল বিকাল ৫ টা ৪৫মি: এর সময় ডামুড্যা থানা কর্মরত এস আই (নিরস্র) অলিউল্লাহ এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম প্রযুক্তির সহায়তায় ঢাকা শাজাহানপুর থানার আওতা থেকে তাকে গ্রফতার করাহয়। এ বিষয় ডামুড্যা থানার অফিসার ইন চার্জ হাফিজুর রহমান মানিক বলেনঃ- বাংলাদেশ পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিজ্ঞাবদ্ধ একটি বাহিনী। জেলা পুলিশ শরীয়তপুর যেকোন ধরনের অপরাধের বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে নিরলস ভূমিকা পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় আসামি আনসার আলী শেখকে নিন্ম উল্লেখিত ১। সিআর ১৩৫/১৭, সিআর সাজা, যাহার প্রসেস নং ২৭/২৫, ধারা – এন,আই , এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত ১বছর সশ্রম কারাদণ্ড এবং ১১০০০০০/= এগারো লক্ষ টাকা জরিমানা। ২। সিআর ১১১/১৭, সিআর সাজা, যাহার প্রসেস নং – ২৬/২৫, ধারা- এন,আই, এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত ৬মাস সশ্রম কারাদণ্ড ৩০০০০০৳ জরিমানা। ৩। সিআর মামলা নং-৪৩৯/১৭, সিআর সাজা যাহার প্রসেস নং ৩৭/২৫, ধারা- এন,আই, এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত সাজা প্রাপ্ত। ৪। সিআর মামলা নং ২০৬/১৫, সিআর সাজা, যাহার প্রসেস নং -৩৬/২৫, ধারা-এন,আই, এ্যাক্ট১৮৮১এর ১৩৮ অপরাধে দোষী সাব্যস্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪০০০০০৳ জরিমানা। ৫। সাভার মডেল থানা জিআর ৪০৯/২১ যাহার প্রসেস নং ২৭/২৫, অনুরূপ ধারায় ওয়ারেন্ট ভুক্ত মামলায় তাকে গ্রেফতার করাহয়। এবং তাকে আদালতে প্রেরন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews