বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

আশাশুনিতে ওয়াজেদ ফকির সরকারি খাস জমি নিজের নামে নিয়ে বিক্রি করায় এলাকা বাসীর ক্ষোভ!

  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫




সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাছিমাবাদ মৌজার আমাজনি এলাকার প্রায় ৩৬.২৩ একর জমি নিয়ে সৃষ্টি হয়েছে আইনি জটিলতা। বহু বছর ধরে সর্বসাধারণের চলাচল ও ব্যবহারের জন্য উন্মুক্ত থাকা এই জমি নিয়ে সম্প্রতি আশরাফুল আলমসহ ৩৮ জন ব্যক্তি বাদী হয়ে শেখ আজিজুল বারী ও আরও কয়েকজনকে বিবাদী করে আশাশুনি সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং: ৩২৭/২১এক)।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সিএস-২ ও এমএ-১১২/১ নম্বর খতিয়ানভুক্ত বিভিন্ন দাগের জমি দীর্ঘদিন ধরে এলাকাবাসী ইজমেন্ট রাইট (ঊধংবসবহঃ জরমযঃ) হিসেবে ব্যবহার করে আসছিলেন। অভিযোগ রয়েছে, উল্লেখিত বাদীগণ এই জনসাধারণের ব্যবহারযোগ্য জমি নিজেদের নামে শ্রেণীভুক্ত করার চেষ্টা করছেন। ফলে এলাকার সাধারণ মানুষ এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

জানা গেছে, মামলা পরিচালনার জন্য বাদী পক্ষ আদালতের অনুমতি প্রার্থনা করেছেন। উল্লেখ্য, মামলার আওতায় পড়া জমিগুলোর মধ্যে রয়েছে দাগ নং: ১, ৫২, ৭৪, ৭৯, ১৫৫, ১৫০, ১৬০, ২০৩, ২৪০, ২৭২, ৪০৬, ৪৪৬, ৫১৪, ৭৩০, ৭৬৫, ৭৬৭, ৭৯৮ সহ মোট ৫০টিরও বেশি দাগভুক্ত সম্পত্তি, যার মোট পরিমাণ ৩৬.২৩ একর।

এ বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, আদালতের রায় জনস্বার্থের বিরুদ্ধে গেলে এলাকায় চলাচল ও ব্যবহারিক সুবিধায় বড় ধরনের বাধা সৃষ্টি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews