সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

বেঈমানের ভিড়ে একলা সত্যের যোদ্ধা: আমি নাছিম

  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫




আমি নাছিম—ফটিকছড়ির আজাদী বাজারের সেই মানুষ, যে জীবনের বহু সময় অসহায়-গরীব মানুষের পাশে দাঁড়িয়ে কাটিয়েছে। পথহারা মানুষদের পথ দেখিয়েছি, না খেয়ে খাইয়েছি, নিজের সুখ বিলিয়ে দিয়ে অন্যকে সুখী করেছি। যাদের সুখে-দুঃখে একাকার হয়েছিলাম, তারাই আজ আমার সরলতার সুযোগ নিয়ে আমার পিঠে ছুরি মেরেছে।
যখন আপন ভাই স্ত্রীর কথায় পর হয়ে যায়, তখন রক্তের সম্পর্কও ভেঙে পড়ে। ভাই যখন ঘরের মানুষ হয়েও শত্রুর সাথে হাত মেলায়, তখন বুঝি আপন বলতে কিছুই থাকে না। আর সেই ফাঁকে মোনাফেকরা সুযোগ খোঁজে আমার সর্বনাশের।
বন্ধু! যাকে একদিন নিজের চেয়ে বেশি আপন ভেবেছিলাম, যে বন্ধুকে প্রতিষ্ঠিত করতে নিজের সবটুকু বিলিয়ে দিয়েছি, সে-ই আজ টাকার লোভে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে! সেই বন্ধু এখন খুনের পরিকল্পনায় অন্যজনের সহযোগী। ভাবা যায়?
কআমার জীবনে এমন বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে, যা শুধু আমাকে নয়—আমার বিশ্বাস, আমার আত্মাকে নাড়িয়ে দিয়েছে। আমি আজ একলা, কারণ আমার ভাই, আমার বন্ধু, এমনকি আমার পরম আস্থার মানুষরাও বেঈমানির খাতায় নাম লিখিয়েছে।
তবুও, আমি ভয় পাই না। কারণ আমি সত্যের পক্ষে। আমি জানি—মিথ্যা কখনোই চিরকাল টিকে থাকতে পারে না। সত্য যতই একা হোক, একদিন সে-ই জয়ী হয়।
আমি আপোষ করি না। অন্যায়ের কাছে মাথা নত করিনি কখনো, করবও না। আমি বাঘের মতো লড়াই করতে শিখেছি। যারা মোনাফেক, যারা কাপুরুষ, তারা আমার সামনে দাঁড়ানোর সাহস রাখে না। তারা পালানোর পথ খোঁজে, কারণ তারা জানে—সত্যর সামনে মিথ্যার কোনো দাম নেই।
আমার একটাই ভুল ছিল—সবাইকে নিজের মতো করে ভালোবাসা, বিশ্বাস করা। কিন্তু আজ বুঝি, সবাই তা পাওয়ার যোগ্য নয়। তবুও আমি আশাবাদী। আমার ভরসা আল্লাহ। ইনশাআল্লাহ, একদিন এই বেঈমানদের মুখোশ খুলে যাবে, আর আমি জিতব—কারণ আমি সত্যের পথে আছি, ছিলাম, থাকব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews