1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নিশ্ছিদ্র ভালোবাসার আজ আমার জন্মদিন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী ! সমাজের কল্যাণে যারা কাজ করে তাদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব,কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ! কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  ! কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান,গুমের নাটক সাজানোর দাবি পুলিশের ! ​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২

নিশ্ছিদ্র ভালোবাসার আজ আমার জন্মদিন

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

“নিশ্ছিদ্র ভালোবাসার আজ আমার জন্মদিন””
আজ বৈশাখের দুই তারিখ। পঞ্জিকার হিসেব বলবে এটি ১৫ই এপ্রিল, কিন্তু আমার কাছে এই দিনটির তাৎপর্য বহুগুণে বড়। কারণ আজই আমার সত্যিকারের জন্মদিন। যদিও কাগজ-কলমের জন্মতারিখ ১০ই মে লেখা রয়েছে, মা ও বড় বোনেরা সে সময়ে ঠিক করেছিলেন—আমার জন্মদিন ধরা হবে বাংলা তারিখে, কারণ আমরা বাঙালি, আমাদের সবকিছু হোক বাংলার মাটি ও সংস্কৃতির সঙ্গে মিশে।
আমার জন্ম হয়েছিল আমাদের পৈত্রিক ভিটা, চরণদ্বীপের ঐতিহ্যবাহী নজর মোহাম্মদ বাড়িতে—এক প্রজন্মগর্বী চট্টগ্রামের নিঃশব্দ অথচ গৌরবোজ্জ্বল এক ইতিহাসের ভিতর। আমি এসেছিলাম পৃথিবীতে, যেন একরাশ আশীর্বাদ নিয়ে, সোনার চামচ মুখে নিয়ে। সাত বোনের পর আমি একমাত্র পুত্রসন্তান হয়ে জন্মেছিলাম—ভবিষ্যতের সমস্ত আদর, ভালোবাসা আর প্রতীক্ষার কেন্দ্রবিন্দু হয়ে।
এই বিশেষ দিনে, বৈশাখের এই রাঙা আলো আর কোকিলের ডাকের মাঝে দাঁড়িয়ে, আমি সবার কাছে দোয়া প্রার্থনা করি। আমার জীবনের প্রতিটি পদক্ষেপ হোক আলোকিত, হোক মানবতার পথে। তবু এই একটিই কথা বলি—
জন্ম হোক যথাতথা, আমার কর্ম হোক ভালো।
এটাই হোক আমার জন্মদিনের শপথ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট