শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনে বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ারের বার্তা

  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫




বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বোয়ালখালীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেছেন, “ঈদ আমাদের জন্য এক অনন্য উৎসব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হওয়ার দিন। দীর্ঘ এক মাস রোজার পর এই আনন্দঘন মুহূর্ত আমরা পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে চাই, প্রিয়জনদের সান্নিধ্যে থাকতে চাই। ঈদ যেন সত্যিকার অর্থে আনন্দ ও শান্তির বার্তা বয়ে আনে, সেটাই আমাদের কাম্য।”
ঈদে নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ওসির আহ্বান-
ওসি গোলাম সারোয়ার বলেন, “ঈদ উপলক্ষে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ বোয়ালখালীতে আসবেন। পরিবারের সঙ্গে মিলিত হয়ে ঈদ উদযাপন করাই স্বাভাবিক। আমরা সবাই চাই, এই আনন্দময় মুহূর্ত যেন নির্ভয়ে, নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে কাটে। এজন্য বোয়ালখালী থানা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “আমাদের মাননীয় ডিআইজি মহোদয় ও এসপি মহোদয় চট্টগ্রামের অন্যান্য থানার মতো বোয়ালখালী থানাকেও সরাসরি তদারকি করছেন। বোয়ালখালী ভৌগোলিকভাবে কর্ণফুলী নদীর তীরবর্তী এবং পাহাড়বেষ্টিত এলাকা হওয়ায় এখানে আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হচ্ছে। আমরা চাই না কোনো দুষ্কৃতকারী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ পাক। তাই সবাইকে সচেতন ও সহযোগিতামূলক মনোভাব বজায় রাখার অনুরোধ করছি।”
রাজনৈতিক সৌহার্দ্য বজায় রেখে ঈদ উদযাপনের অনুরোধ-
ওসি গোলাম সারোয়ার বলেন, “ঈদ আনন্দের উৎসব, এখানে রাজনৈতিক মতপার্থক্যের কোনো স্থান নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী ঈদের এই পবিত্র পরিবেশকে নষ্ট করার চেষ্টা করলে, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, হানাহানি বা উত্তেজনাকর পরিস্থিতি বরদাশত করা হবে না। আমরা সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ঈদ উদযাপন করি।”
তিনি আরও বলেন, “যে কেউ যদি রাষ্ট্রবিরোধী বা আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো গোপন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো ধরনের অপরাধকে প্রশ্রয় দেব না।”
অপরাধমুক্ত, নিরাপদ ও আনন্দময় ঈদের প্রত্যাশা-
ওসি গোলাম সারোয়ার বোয়ালখালীবাসীকে আশ্বস্ত করে বলেন, “আমাদের দায়িত্ব আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা। কেউ যদি কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম বা সন্দেহজনক কিছু লক্ষ্য করেন, তাহলে দ্রুত থানায় জানান। পুলিশ জনগণের বন্ধু, আমরা আপনাদের পাশে আছি। আসুন, সবাই মিলে বোয়ালখালীকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখি।”
পরিশেষে তিনি সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক! সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এবং ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করুন।”
দৈনিক ভোরের আওয়াজ—

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews