1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চট্টগ্রামে লক্ষ টাকা ও স্বর্ণলংকারসহ গৃহকর্মী আটক - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

চট্টগ্রামে লক্ষ টাকা ও স্বর্ণলংকারসহ গৃহকর্মী আটক

শংকর কান্তি দাশ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

চট্টগ্রাম নগরীতে চুরি হওয়া নগদ টাকা উদ্ধারসহ গৃহকর্মী মোছা: জান্নাত (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

২৫ মার্চ শুলকবহর ওয়াপদা রোড এলাকায় অভিযান চালিয়ে জান্নাতকে গ্রেফতার করেন পাঁচলাইশ মডেল থানা পুলিশ। পাঁচলাইশ আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাসা থেকে এসব জিনিস চুরি করে সে। পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী আহমদ নাসিমুল হুদা (৬৪) গত ১১ মার্চ সকাল ১০টার দিকে স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে যান। যাওয়ার আগে বাসার চাবি আত্মীয় হাসিনা সুলতানা (৭৮)-এর কাছে রেখে যান। গৃহকর্মী জান্নাত প্রতিদিন চাবি নিয়ে বাসায় প্রবেশ করতেন এবং কাজ শেষে চাবি ফেরত দিতেন। ২৩ মার্চ দুপুর ১টার দিকে ভারত থেকে ফিরে নাসিমুল হুদা দেখেন, তার বেডরুমের স্টিলের লকার খোলা এবং লকারে রাখা স্বর্ণালংকার ও নগদ ১৩ লক্ষ ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এরপর গৃহকর্মী জান্নাত আত্মগোপনে চলে যান।

ঘটনার পর পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ জানানো হলে পুলিশ অভিযান শুরু করে। ২৫ মার্চ শুলকবহর ওয়াপদা রোড এলাকায় অভিযান চালিয়ে জান্নাতকে গ্রেফতার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী থানার কাথারিয়া ইউনিয়নের হালিয়া পাড়ায় তার বসতঘরে অভিযান চালিয়ে ১১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল হোসেন বলেন, গ্রেফতার গৃহকর্মী জান্নাত স্বীকার করেছে যে, সে ধীরে ধীরে মালিকের বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট