বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ আবাসন খাতের উন্নয়নে ৬ দফা প্রস্তাবনা উপস্থাপন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বর্ষিয়ান সাংবাদিক আতাহার ইকবাল আর নেই ! দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আহম্মদ আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত  কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার অভীক্ষাপদ প্রণয়নে ব্লুম ট্যাক্সোনমির ধারণার ব্যবহার: প্রাথমিক তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের আলোকে

“দৈনিক ভোরের আওয়াজ এর নতুন পাঠক – ভবিষ্যৎ, সাংবাদিক, লেখক -আমার জুনিয়র, কাশিব

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫

আমার অফিসের চেয়ারে বসে আছে কাশিব—আমার নাতি। হাতের মধ্যে শক্ত করে ধরা “দৈনিক ভোরের আওয়াজ”। তার ছোট ছোট চোখে এক অদ্ভুত গভীরতা, যেনো সে কেবল শব্দ পড়ে না, বরং প্রতিটি বাক্যের ভেতরকার গল্পগুলো ছুঁয়ে দেখছে।
আজ তার চোখে এক অদ্ভুত আলো। স্বাধীনতা দিবসের বিশেষ প্রতিবেদন পড়তে পড়তে কখনো তার ভ্রু কুঁচকে যাচ্ছে, কখনো আবার চোখের কোণে প্রশ্নের ঝলক। হঠাৎই আমার দিকে তাকিয়ে বলে,
— “দাদু, ২৫ মার্চ কালরাত কেন বলা হয়?”
আমি মুগ্ধ হয়ে তার কৌতূহল দেখি। মনে হয়, এই ছোট্ট শিশুটি শুধু পাঠ করছে না, বরং বুঝতে চাইছে, জানতে চাইছে, প্রশ্ন করতে চাইছে—একজন প্রকৃত সাংবাদিকের মতো। হয়তো একদিন সে সত্যের খোঁজে, ন্যায়ের সন্ধানে কলম ধরবে, প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে সমাজকে।
আজ আমার অফিসের চেয়ার দখল করেছে কাশিব, কিন্তু আমি তাতে আনন্দিত। এই চেয়ারের ভারসাম্য সে একদিন ঠিকই বুঝে নেবে। হয়তো সে-ই হবে ভবিষ্যতের সাংবাদিক, যে তার কলমের শক্তিতে এক নতুন ভোরের জন্ম দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews