মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ঠাকুরগাঁওয়ে স্কাউটস এর পক্ষ থেকে ট্রাফিক পুলিশ’কে জরুরি উপকরণ প্রদান

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
ঠাকুরগাঁওয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে বিভাগের সাথে কাজ করছে জেলা স্কাউটস সদস্যরা। এছাড়া সড়কে ট্রাফিক কন্ট্রোল মানতে ট্রাফিক বিভাগের হাতে যান চলাচলের বিভিন্ন দিক নির্দেশনামূলক ট্রাফিক সাইন (চিহ্ন) ব্যবহার করে কিছু স্টান্ড দিয়েছে জেলা স্কাউটস।
সোমবার (২৪ মার্চ) দুপুরে শহরের চৌড়াস্তা মোড়ে জেলা স্কাউটসের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের হাতে এসব উপকরণ তুলে দেন জেলা স্কাউটস সদস্যরা।এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্কাউটস এর কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন নাহার, জেলা স্কউটস এর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু সহ স্কাউটস এর সদস্যরা।পরে পৌর শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক কোন্ট্রোল করতে জেলা স্কাউটস এর সদস্যরা ট্রাফিকদের সাথে কাজ করেন।
জেলা স্কউটস এর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু বলেন, গত কিছুদিন ধরেই আমাদের জেলায় অতিরিক্ত যানজট বেড়ে গেছে। আমরা আমাদের স্কাউটস এর পক্ষ থেকে জেলা ট্রাফিক বিভাগকে কিছু উপকরণ দিয়েছি। যেখানে কোথায় গাড়ি দাঁড়াবে, কোথায় দাঁড়াবে না, কোনদিক দিয়ে যাবে সব বিষয় উল্লেখ করে কিছু স্টান্ড বানিয়ে দিয়েছি। সেই সাথে আমাদের স্কাউটস এর একটি টিম করা হয়েছে যারা ট্রাফিকদের সাথে থেকে কাজ করবে। আশা করি মানুষ নিয়মের মধ্যে চলবে।এ বিষয়ে জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঈদের সময় ট্রাফিক জ্যাম বেড়ে যায়। ঠিক এ সময় স্কাউটস আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাই। ট্রাফিক সাইন যে বোর্ড গুলো রয়েছে সেগুলো সকলে মানবে এই আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews