মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

স্বামী হত্যার ঘটনায় স্ত্রী গ্রেফতার: চান্দগাঁও থানার ওসির নেতৃত্বে অভিযান

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

স্বামী জাফর আলী চৌধুরী (৪৩) হত্যার ঘটনায় তার স্ত্রী রোমানা ইসলাম (৩৪) কে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ ২০২৫ সন্ধ্যা ৬:১০ থেকে ৬:৫৫-এর মধ্যে চান্দগাঁও আবাসিক এলাকার বি-বক, রোড নং-০৯, ডাক্তার ইছা চৌধুরীর বিল্ডিং-এর চতুর্থ তলার ফ্ল্যাট নং-৪/এ-তে এই হত্যাকাণ্ড ঘটে। ভিকটিম মো. জাফর আলী চৌধুরীকে হত্যার ঘটনায় স্ত্রী রোমানা ইসলামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এজাহারের ভিত্তিতে চান্দগাঁও থানায় মামলা নং-৩৪, তারিখ ২৩/০৩/২০২৫, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা রুজু করা হয়। চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই মোহাম্মদ নূরুল আমিন, এসআই মো. মোস্তাফিজুর রহমান, নারী এএসআই সালমা আক্তারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ২৩ মার্চ ভোর ৩:৪০টায় চান্দগাঁও আবাসিক এলাকা থেকে অভিযুক্ত রোমানা ইসলামকে গ্রেফতার করে।

ভিকটিমের পরিচয়:

নিহত মো. জাফর আলী চৌধুরী (৪৩), পিতা- জানে আলম চৌধুরী, মাতা- মোমেনা আলম চৌধুরী, বর্তমান ঠিকানা- জালালাবাদ হাউজিং সোসাইটি, মেম্বার গলি, খুলশী, চট্টগ্রাম।

গ্রেফতারকৃত আসামির পরিচয়: রোমানা ইসলাম (৩৪), স্বামী- মৃত জাফর আলী চৌধুরী, পিতা- মো. ফয়জুল ইসলাম, মাতা- দিলরুবা ইসলাম। ওসি মো. আফতাব উদ্দিন জানান, “এই হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।” এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, হত্যার পেছনে পারিবারিক দ্বন্দ্বের সম্ভাবনা রয়েছে, তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews