বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বানে গণসংহতি আন্দোলনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫

সংবিধান সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজনীয়তা তুলে ধরে গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলার উদ্যোগে এক ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২০ মার্চ) চট্টগ্রামের হোটেল সৈকতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।
সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী জননেতা হাসান মারুফ রুমী। এতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, “সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাস্তবায়ন করতে হবে।” তিনি দেশের বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় জনগণের মতামতের ভিত্তিতে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনায় অংশ নেন জেএসডি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সেলিম নূর, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক এডভোকেট কফিল উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ওয়াজীউল্লাহ, শ্রমিক নেতা মো. হারুন, বিএনপির মো. সাইফুল ইসলাম, এবি পার্টির সিদ্দিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির জোবাইরুল আলম মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মহিউদ্দিন, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজাদ হোসেন, সংগঠক কলি কায়েসসহ গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকরা।
বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংবিধান সংস্কার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গণতন্ত্র প্রতিষ্ঠা, রাজনৈতিক জবাবদিহিতা এবং জনগণের অধিকার সুরক্ষায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কার্যকর প্রক্রিয়া গ্রহণ করতে হবে। আলোচনা সভার শেষে দেশের চলমান সংকট উত্তরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews