মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

কেশবপুরে পানি দিবস উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
যশোরের কেশবপুরে শনিবার বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নে ইনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টারের (ইপিআরসি) উদ্যোগে ও জিওবি-ইউনিসেফ আর্সেনিক মিটিগেশন প্রকল্পের অধীনে ওই দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলার সাগরদাঁড়ি, মজিদপুর, মঙ্গলকোট ও কেশবপুর সদর ইউনিয়নে কমিউনিটি পর্যায়ে র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, নিরাপদ পানির উৎসের আশপাশ পরিষ্কার, আর্সেনিক পরীক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইপিআরসি’র এরিয়া ম্যানেজার মহিদুল ইসলাম, ডকুমেন্টেশন অ্যান্ড মনিটরিং অফিসার রাশিদুল আলম রাশেদ, ইউনিয়ন সুপারভাইজার তন্দ্রা দত্ত ও দেলোয়ার হোসেন, ওয়াশ মোটিভেটর সাগর, শোভা, আবু বকর সিদ্দিক, মিনা, লাভলী, কাজী মেরী, ফিরোজা, দীপংকর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews