শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ​মাঠে মাঠে কাদা-পানির গন্ধ, বৃষ্টি-রোদ উপেক্ষা করে বীরগঞ্জে আমন রোপণের ধুম ষড়যন্ত্র রুখে দিয়ে আলোর মুখ দেখল আফাআউস কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, আতঙ্কে  পর্যটকদের  ছোটাছুটি ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে—-শহীদ উদ্দি চৌধুরী এ্যানি

  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, তাহলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। কারণ একটি দলকে ধরে নিষিদ্ধ করা সম্ভব নয়।’ শুক্রবার (২১ মার্চ) সদর উপজেলার মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মান্দারি ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

এ সময় এ্যানি বলেন, ‘গত ১৬-১৭ বছর স্বৈরাচারী হাসিনা তার পরিবারসহ গুম-খুন ও লুটপাট করেছে। এগুলোর বিচারিক কার্যক্রম শুরু হলে আওয়ামী লীগ এমনিতেই নিষিদ্ধ হয়ে যাবে। বিচার দৃশ্যমান হলে দেশের মানুষ তাদের প্রত্যাখান করবে।’ ‘এর-পর, আসুন তাদের এমপি, মন্ত্রী, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা যে সকল অপকর্মের সঙ্গে জড়িত এগুলোরও বিচারিক প্রক্রিয়ার শুরু হওয়া দরকার ছিল। প্রয়োজন ছিলো ৩ মাসের মধ্যেই এসকল বিচার করার। যদি বিচার গুলো হতো, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাটা বারবার আসতো না। ৭ মাস চলে গেছে এখন পর্যন্ত হাসিনা ও তার পরিবারের বিচার কার্যক্রম শুরু হয়নি।’

ইফতার মাহফিলের বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর জজকোর্ট (পিপি) আহম্মদ ফেরদাউস মানিক, বিএনপির নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, আনোয়ার হোসেন বাচ্চুসহ প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews