1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গঙ্গাচড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মারধর ও ভাঙচুরের অভিযোগ, তিনজন হাসপাতালে ভর্তি - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন! টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত প্রাণ গেল দুইজনের গাজীপুরে ব্যক্তিমালিকানাধীন জমি বনবিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন! রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার

গঙ্গাচড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মারধর ও ভাঙচুরের অভিযোগ, তিনজন হাসপাতালে ভর্তি

আব্দুল বারী দুলাল, গঙ্গাচড়া (রংপুর)
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
রংপুরের গঙ্গাচড়া উপজেলার চেংমারী গ্রামে পূর্ব বিরোধের জেরে এক পরিবারকে মারধর ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান লিজুও রয়েছেন। এ ঘটনায় আহত তিনজন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী মোঃ আব্দুল জলিল (৫৫) গঙ্গাচড়া মডেল থানায় দায়ের করা অভিযোগে জানান, শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার মা মোছাঃ জমিলা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। তিনি প্রতিবাদ জানালে গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান লিজু ও তার সহযোগীরা লাঠি-সোটা নিয়ে তার মা, স্ত্রী মোছাঃ আক্তারা বেগম (৪৩) ও মেয়ে মোছাঃ নীলা মনির (১৪) ওপর হামলা চালায়।অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্তরা এলোপাতাড়ি মারধর করে তার মায়ের মাথায় আঘাত করে ফুলা জখম করে এবং স্ত্রীর মাথায় লাঠির আঘাতে রক্তাক্ত জখম করে। এছাড়া, তার মেয়েকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করা হয়। শুধু তাই নয়, অভিযুক্তরা তাদের বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান লিজু এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,মারছি তা কি হয়েছে, মামলা হলে জামিন নিবো। সমস্যা কোথায়?
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  আল এমরান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট