কবিতা
"আর না"
---কামরুল হাসান সোহাগ
না আর না, এ অন্যায় সহ্য হয়না
না আর না, এ নীরবতা চলবে না,
ভাঙব সব দেয়াল, গড়ে তুলব নতুন বাণী,
আলো জ্বালব পথে, কণ্ঠ তুলব একসাথে।
ধর্ষণ না,না আর না,না আর না..
ছোট্ট মামনিটা, ছড়িয়ে দুটি পা,
উঠোনে বসে করছে পুতুল খেলা।
দুস্বপ্নে ভেসে ওঠে সাদা ফুলের কড়ি,
নিয়তি যাদের করেছে নিস্পাপ কলি।
আছিয়া তুমি সকলের মা,
লজ্জিত জাতি আমরা
ক্ষমা করো মা
তোমার জন্য প্রতিবাদ করছে সবাই
আছিয়ার খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই
ব্যর্থ মোরা এই পৃথিবীতে,
পারিনি তোমায় ধরে রাখতে
চাই না মোরা আর একটি কুঁড়ি,
হোক তছনছ, আর নিপীড়ন।
চাই চিরতরে অবসান,
নরাধম যত,হও সাবধান,
বন্ধ কর লোলুপ দৃষ্টি
জনগন দেবে তোদের ফাঁসি।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত