1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাইবান্ধার খোলাহাটী ইউনিয়নের ভিজিএফ এর ৪৬৩ চালের বস্তা উধাও! - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

গাইবান্ধার খোলাহাটী ইউনিয়নের ভিজিএফ এর ৪৬৩ চালের বস্তা উধাও!

আব্দুল মুনতাকিন জুয়েল
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়ন চেয়ারম্যান মাসুম হক্কানি ভিজিএফ এর ৩০ কেজি চালের বস্তা গোপনে বিক্রিয়ের অভিযোগ আসলে চেয়ারম্যান মাসুম হক্কানি কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কোন হিসাব দিতে পারবোনা একপর্যায়ে তিনি বলেন আমি ৬৬৮৪ টি স্লিপের ১০ কেজি চাল সবগুলো নিয়ে এসেছি আর কিছু বলতে পারবো না। গাইবান্ধা সদর এল এস ডি এর তথ্য মতে ৫০ কেজি আতপ চালের বস্তা ৪৪০ টি ৩০ কেজি সিদ্ধ চালের বস্তা ১৫১৩ টি অর্থাৎ মোট ২২ টন চাল বরাদ্দ করা হয়েছে খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী চালান ফরমের স্বাক্ষর ও রিসিভ কপি গ্রহণ করে এবং ৫০ কেজি আতপ চালের বস্তা ৪৪০ টি বস্তা ৩০ কেজি সিদ্ধ চালের ১৫১৩ টি বস্তা নিয়ে যায়।

সদর উপজেলার খোলাহাটী ইউনিয়ন চেয়ারম্যান মাসুম হক্কানী তথ্য গোপন করে। তিনি আরো বলেন আমার তথ্য আমি কাউকে দিতে বাধ্য নই। বস্তাগুলো গণনা করতে ইউনিয়ন পরিষদের গোডাউনে প্রবেশ করে দেখা যায় ৩০ কেজি চালের বস্তা সারিবদ্ধ খামালের পূর্ব-পশ্চিম দৈর্ঘ্যে ১৫ টি সারি প্রস্থের ৫টি ও উচ্চতায় ১৪টি চালের বস্তা রয়েছে। যার গড় করলে হয় (১৫×১৪×৫)=১০৫০টি বস্তা। যেখানে থাকার কথা ১৫১৩ বস্তা (১৫১৩-১০৫০)=৪৬৩ চালের বস্তা কোথায় চেয়ারম্যান মাসুম হক্কানী কে জিজ্ঞেস করলে তিনি কোন প্রশ্নের উত্তর না দিয়ে তিনি নানা রকম কাজের অজুহাত দেখায়। পরবর্তীতে তিনি সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুক গণমাধ্যমে মিথ্যা ভিডিও পোস্ট করেন। চেয়ারম্যান মাসুম হক্কানী তার নিজের অপরাধ টি চাপা দেয়ার জন্য এই মিথ্যা ভিডিও পোস্ট করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট