রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক আমের খোসা থেকে চা তৈরি, বর্জ্য থেকে সম্ভাবনার নতুন দিগন্ত ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের! গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা ! কক্সবাজারে অনুমোদনহীন হোটেল রিসোর্টে শিগগিরই অভিযান! গাইবান্ধায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত! বিএনপি নেতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী! গাইবান্ধায় ঘাঘট নদীতে নেমে নিখোঁজ তরুণের মরদেহ ৩ দিন পর উদ্ধার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার! হ্যান্ড বল টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

হাটহাজারীতে রোজাদারদের সম্মানে এবি পার্টির ইফতার মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫




হাটহাজারীতে সম্মানিত রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল মোঃ দিদারুল আলম, পিএসসি (অবঃ)। আজ রোববার (১৬ মার্চ) হাটহাজারী উপজেলার মির্জাপুরে কর্ণেল দিদারের নিজ বাসভবনে দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়।

ছাত্রনেতা মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন. ম জিয়াউল হক চৌধুরী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহবায়ক এডভোকেট গোলাম ফারুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিদ্যুত ও জ্বালানী বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. লোকমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম, প্রফেসর ড. মাইমুল আহসান খাঁন, হাটহাজারী ইঞ্জিনিয়ার্স ফোরামের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ নুরুল্লাহ সবুজ, হাটহাজারী উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ওজাইর আহম্মদ হামিদী, গণ অধিকার পরিষদের আহবায়ক মো. শোয়াইব, এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন, হাটহাজারী উপজেলার নেতা জয়নুল আবেদীন, মোঃ রিদুয়ান, মোঃ আজিম, মোঃ মাসুদ, ফাহিম প্রমূখ। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মো. মঞ্জুর এলাহী এবং শেষে মোনাজাত পরিচালনা করেন আল সাহাবা জামে মসজিদের খতিব মাওলানা সিরাজ উদ্দিন ইমামী।

এই সময় বক্তারা বলেন, আমরা একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের বুকে প্রোথিত ফ্যাসিবাদের জড় উপড়ে ফেলতে সক্ষম হয়েছি। আমরা দেখেছি কিভাবে ফ্যাসিবাদ আমাদের স্বাধীনতা, মানবাধিকার, এবং ন্যায়বিচারের ওপর বারবার আঘাত এনেছে। কিন্তু এই দেশের জনগণ কখনো মাথা নত করেনি। বরং বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে, বাংলাদেশ কখনো অন্যায়ের কাছে পরাজিত হয় না আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে—বাংলাদেশে আর কখনো যেন ফ্যাসিবাদ পুর্নবাসনের সুযোগ না পায়। আমাদের সমাজ, রাষ্ট্র, এবং রাজনীতির প্রতিটি স্তরে এই অঙ্গীকার দৃঢ় করতে হবে।

এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, অনেক কাজ। ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য, এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। এই দেশ হবে সমঅধিকার, মানবিক মর্যাদা, এবং সামাজিক ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত একটি কল্যাণরাষ্ট্র।

আমরা চাই, এই বাংলাদেশের প্রতিটি নাগরিক শান্তি, স্বাধীনতা, এবং মর্যাদার জীবন লাভ করুক। যেন নতুন প্রজন্ম একটি মুক্ত, নিরাপদ, এবং উন্নত বাংলাদেশ পায়। এই পথে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণে আমাদের ঐক্য অটুট থাকতে হবে।

আমরা বিশ্বাস করি, যে শক্তি ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছে, সেই শক্তি এই দেশকে উন্নতির শিখরে পৌঁছাতেও সক্ষম হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews