1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাইবান্ধার এলজিডির প্রকৌশলী ছাবিউল ইসলাম ৩৭ লাখ টাকা সহ আটক - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত ! নব গঠিত মাতামুহুরীতে নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া ! ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে ! আমি নিতে আসি নাই, দিতে আসছি: ৫ নং চরমান্দালীয়ার  সেবায় উৎসর্গীকৃত একটি জীবন ​আমার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস ! লাইভ ভিডিওর অভিযোগে সরেজমিনে তদন্তে প্রতিমন্ত্রী রাজিব আহসান, কাজের মান বজায় রাখতে কঠোর নির্দেশনা । হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান ! দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে: বাণিজ্যমন্ত্রী । বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর ! সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল । রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ সরকারের ।

গাইবান্ধার এলজিডির প্রকৌশলী ছাবিউল ইসলাম ৩৭ লাখ টাকা সহ আটক

আব্দুল মুনতাকিন জুয়েল
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে নাটোরের সিংড়া এলাকায় আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার দিবাগত  (১৪ মার্চ) রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, বৃহস্পতিবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙয়ের প্রাইভেটকারকে থামার সিগন্যাল দেওয়া হয়। গাড়ির আরোহীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে গাইবান্ধার এলজিইডির নিবার্হী প্রকৌশলী বলে পরিচয় দেন। এতে সন্দেহ হলে প্রাইভেটকার, টাকাসহ আরোহী ছাবিউল ও চালককে আটক রেখে বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পান। পরে টাকা ও প্রাইভেটকারটি জব্দ করে প্রকৌশলী পরিচয় দেওয়া ছাবিউলকে আটক করে থানায় নেওয়া হয়।ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম দাবি করেন, জমি বিক্রির বৈধ টাকা নিয়ে গাইবান্ধা থেকে রাজশাহী যাচ্ছিলেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।প্রকৌশলী ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধায় এলজিইডির নিবার্হী প্রকৌশলী হিসেবে কর্মরত। তার আদি বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে।ছাবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঘুরেফিরে তিনি গাইবান্ধা জেলায় ২০ বছর ধরে কর্মরত। এ কারণে একক প্রভাব ও ঠিকাদারদের জিম্মি করাসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। বিষয়টি আরও সুনিশ্চিত হওয়ার জন্য গাইবান্ধা  ডি আই ও ১ ডিএসবি গাইবান্ধার সঙ্গে মুঠোফোনে  কথা হলে ঘটনাসত্য বলে জানান। তিনি বলেন   ফোনে এলজিডির নির্বাহী প্রকৌশলীর বিষয়টি  নাটোরের সিংড়া থানার পুলিশ প্রশাসনের মাধ্যমে ঘটনার সত্যতা জানতে পেরেছি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট