1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাজীপুরে জিয়া মঞ্চের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

গাজীপুরে জিয়া মঞ্চের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

আলমগীর কবীর
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

গাজীপুর মহানগরের জিয়া মঞ্চ গাছা মেট্রো থানা কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার ১৪ মার্চ ২০২৫ইং বাদ আছর নগরের বটতলা রোডস্থ জিয়া মঞ্চ অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার
রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,জিয়া মঞ্চ গাজীপুর মহানগরের সভাপতি,জনাব শাহীন আলম সরকার,সাধারণ সম্পাদক, আওলাদ হোসেন মোল্ল্যা, জিয়া  মঞ্চ গাছা মেট্রো থানা সভাপতি জসিম উদ্দীন,সাধারণ সম্পাদক,জুয়েল রানাসহ মহনগরের সকল স্তরের নেতাকর্মীগন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঈম মাষ্টার,সিনিয়র সহ সভাপতি,গাছা থানা বিএনপি, জব্বার সরকার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,গাছা থানা বিএনপি,জাহাঙ্গীর হাজারী,সাংগঠনিক সম্পাদক,গাছা থানা বিএনপি প্রমূখ। জিয়া মঞ্চ গাজীপুর মহানগরের নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ৫ আগস্ট ২০২৪ ইং পরবর্তী সময়ে অর্ন্তবর্তীকালিন সরকারকে বিতর্কিত করার লক্ষে ফ্যাসিস্ট পতিত সরকারের দোসররা একটার পর একটা গেম প্লান বাস্তবায়নের অপকৌশল চালিয়ে যাচ্ছে। তারা বসে নেই,সাধারণ জনগনকে ভূলুণ্ঠিত করে সাম্প্রতিক দাঙ্গাসহ দেশটা অস্থিতিশীল করার নেপথ্যে কাজ করে যাচ্ছে । যেকোনো মূল্যে তাদেরকে প্রতিহত করা বিএনপি ও অঙ্গ সংগঠনের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। বিএনপি‘র ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে গণতান্ত্রিক সুষ্ঠ ধারা বজায় রাখতে অতি দ্রুত নির্বাচন দিন । নির্বাচিত সরকার আসলে চলমান সহিংসতাসহ সকল প্রকার অরাজকতা স্বাভাবিক হবে বলে আমরা মনে করি ।

সমস্বরে আরও বলেন, রাজনীতির মাঠে গত ১৬ টি বছর নানা অন্যায় অত্যাচার,মামলা হামলা, জেল জুলুম,গুম খুনের শিকার আমরা। বর্তমান সময়ে রাজনীতিতে কিছু অসাধু, হাইব্রিড বোল পাল্টানো আওয়ামী পন্থীরা অনুপ্রবেশ করার চেষ্টা করছে। কেন্দ্রীয় কমিটির নীতিনির্ধারকদের প্রতি বিশেষ অনুরোধ রাখছি। কমিটি দেওয়ার পূর্বে ভালভাবে যাচাই-বাছাই করতে হবে। নইলে পোড় খাওয়া ত্যাগী নেতাদের স্বপ্নে গুড়েবালি হতে পারে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জিয়া মঞ্চ গাছা মেট্রো থানা কমিটির সভাপতি জনাব জসিম উদ্দীন ও সঞ্চালনায় ছিলেন, জনাব জুয়েল রানা,সাধারণ সম্পাদক,জিয়া মঞ্চ গাছা মেট্রো থানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট