1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
লক্ষ্মীপুরে নকল ঔষধ বিক্রি করায় ২৬ হাজার টাকা জরিমানা - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

লক্ষ্মীপুরে নকল ঔষধ বিক্রি করায় ২৬ হাজার টাকা জরিমানা

মো. গিয়াস উদ্দিন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে নকল, স্যাম্পল ঔষধ বিক্রি ও মজুত করায় তিন ওষুধ বিক্রেতার ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে নূর মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী মাকসুদুর রহমানের ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসীর স্বত্ত্বাধিকারী নাহিদ হোসাইনের তিন হাজার টাকা ও ফেরী করে ওষুধ বিক্রি করায় সামছুল ইসলাম নামে এক ব্যক্তির তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় ঔষধ প্রশাসন অধিদপ্তর ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নকল ঔষধ, স্যাম্পল ঔষধ বিক্রয় ও মজুত করার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইনে তিনজনের ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে রমজানে মান্দারী বাজার মনিটরিং করে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় মো: সুমন নামে এক দোকানীর দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট