মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

নোয়াখালীর কৃতিসন্তান সাংবাদিক শাহাদাত হোসেন “সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা” (পিআইবি) থেকে ডিগ্রি অর্জন করেছে 

  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করলেন “দৈনিক ভোরের আওয়াজ” নোয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক শাহাদাত হোসেন।
বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) থেকে তিনি এক বছর মেয়াদী স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি কোর্সের (২০২২-২০২৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তিনি চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছেন।
৬মার্চ (বৃহস্পতিবার) সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা (পিআইবি)পরীক্ষার ফল প্রকাশিত হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
পিআইবির এই কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়।
সাংবাদিক শাহাদাত হোসেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়, ১নং সিরাজপুর ইউনিয়নের,সিরাজপুর গ্রামের  ৫নং ওয়ার্ডে, আট ঘরিয়া সমাজের, আনোয়ার আলী পাটােয়ারী বাড়ির, মরহুম আবুল কাশেমের বড় ছেলে।
তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
এছাড়াও তিনি বাংলাদেশ মানবাধিকার সংগঠন এর কোম্পানীগঞ্জ উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক,এবং কোম্পানীগঞ্জ উপজেলা পাবলিক লাইব্রেরি সদস্য।
সাংবাদিক শাহাদাত হোসেন বলেন, যেহেতু আমি মফস্বলে সাংবাদিকতা করি, তাই সাংবাদিকতা সম্পর্কে আরও জানতে এবং সাংবাদিকতা পেশায় সংবাদ লেখা ও প্রকাশের খুঁটিনাটি বিষয় জানার জন্য প্রাতিষ্ঠানিক এই ডিগ্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি, সেজন্য আমি সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স সফলভাবে সম্পন্ন করেছি।
তিনি আরও বলেন,বর্তমানে আমি টেলিভিশন প্রেজেন্টেশন কোর্স, এবং টেলিভিশন রিপোর্টিং কোর্স চলমান।ভবিষ্যতে আমার মাস্টার্স কোর্স করার পরিকল্পনা রয়েছে।
প্রশিক্ষণ লব্ধ জ্ঞান ও মাঠ পর্যায়ের বাস্তবতার নিরিখে জনকল্যাণে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকার জন্য আমার এই কোর্সটি বেশ কাজে দিবে বলে মনে করছি। পেশাগত দায়িত্ব পালনে নোয়াখালী জেলার সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এদিকে নোয়াখালী জেলার সাংবাদিকেরা, এবং উপজেলা সাংবাদিকেরা সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী সাংবাদিক শাহাদাত হোসেনের পেশাগত সাফল্য কামনা এবং অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews