বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দৈনিক সাতনদী সম্পাদককে হত্যার হুমকির প্রতিবাদ নলতা শরীফ প্রেসক্লাবের ঘোড়াঘাটে আধুনিক কৃষি প্রযুক্তি ও আলু-ভুট্টা চাষ বিষয়ে উঠান বৈঠক ‘বড় নাশকতা’ করেই ভারতে পালানোর পরিকল্পনা ছিল আ.লীগের নেতাকর্মীদের! মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত প্রবীণদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা কন্যা শিশুদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা কারিগরি দক্ষতাই চাবিকাঠি, নিরাপদ অভিবাসনে দুর হয় আঁধার! মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত! চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক

লালমনিরহাটে মাথাবিহীন তরুনীর মরদেহ উদ্ধার 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫



লালমনিরহাট সদর উপজেলায় মোগলহাট ইউনিয়নে একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় তরুণীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাড়ালদা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার বয়স আনুমানিক ২০-৩০ বছরের মধ্যে। বলে ধারণা করছে পুলিশ।স্থানীয়রা জানান, দুপুরে ভুট্টার মালিক ক্ষেত দেখতে যান। তখন বোরখা পরা, মাথা ছাড়া তরুণীর মরদেহ দেখতে পান। বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্যকে জানান। ওই ইউপি সদস্য পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
বুধবার ভোর রাতের দিকে ওই তরুণীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুন্নবী জানান, অজ্ঞাতপরিচয় ওই তরুণীর বয়স আনুমানিক ২০-৩০ বছরের মধ্যে।‌ মরদেহের পাশে একজোড়া স্যান্ডেল ও একটি মানকি ক্যাপ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হত্যাকারী এগুলো ফেলে রেখে গেছেন। মরদেহের ময়নাতদন্ত ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাথা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews