বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সুরক্ষার আহ্বান: আন্তর্জাতিক সেমিনারে বক্তারা চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়কদুর্ঘটনা  নিহত ৪, আহত ৫ কালীগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সার্বিক কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অটোভ্যান চালক সুজন হাওলাদার হত্যার  ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ২, পিবিআই, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শ্রম আদালতের অনুমতি ছাড়া যেন দেশের বাইরে যেতে না পারেন সেই অন্তর্বর্তীকালীন আদেশে আদালতে আবেদন দাখিল করা হয়েছে। রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান

সাংবাদিকের নামে ফেক আইডির মাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ ডায়েরি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

সম্মানিত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোহাম্মদ কামাল উদ্দিন—একজন লেখক, সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক। বর্তমানে আমি দৈনিক ভোরের আওয়াজ ও The Daily Banner-এর যুগ্ম সম্পাদক এবং দৈনিক সকালের সময়-এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত।
সম্প্রতি আমি আমার পারিবারিক কবরস্থান—বোয়ালখালী থানার চরণদ্বীপ এলাকার নজর মোহাম্মদ বাড়ির কবরস্থান দখলের ষড়যন্ত্র সম্পর্কে অবগত হই। এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ দাখিল করি এবং তার প্রেক্ষিতে আমার সম্পাদিত পত্রিকাগুলোতে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর থেকেই “সু-শীল সমাজ” নামে একটি ফেক আইডি থেকে আমার বিরুদ্ধে নানা মানহানিকর ও উদ্দেশ্যমূলক পোস্ট দেওয়া হচ্ছে, যা সরাসরি আমার সাংবাদিকতা ও সত্য প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার প্রয়াস। অনুসন্ধানে জানা গেছে, এই ফেক আইডির পেছনে মূলত সেই ব্যক্তিরাই রয়েছে, যারা কবরস্থান দখলের ষড়যন্ত্রে লিপ্ত। এছাড়া, সম্প্রতি আমার চেরাগী পাহাড়স্থ পত্রিকা অফিস ও কাজীর দেউড়ির ভিআইপি টাওয়ারস্থ বাসার আশপাশে সন্দেহজনক ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে, যা আমার নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, এই ব্যক্তিরা ইসলামী কলেজ এলাকার সন্ত্রাসী যুবলীগ নেতা নাহিদ বাহিনীর অনুসারী, যারা অতীতে সদরঘাট ও নিউ মার্কেট এলাকায় নানা অপতৎপরতায় জড়িত ছিল। বিশেষভাবে উল্লেখ্য, গত রাতে আমি “সু-শীল সমাজ” ফেক আইডির অপতৎপরতা সম্পর্কে একটি পোস্ট করার পর, সংশ্লিষ্ট আইডিটি গায়েব হয়ে যায়। প্রশাসনের একাধিক টিম এই ফেক আইডির মূল অপারেটরদের খুঁজে বের করার চেষ্টা করছে, তবে আইডিটি ডিলিট হয়ে যাওয়ায় চিহ্নিতকরণে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও, যারা এই অপপ্রচারে যুক্ত, তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে- ডায়েরি নং ৪৪৮ তাং ৫/৩/২০২৫ইং, এবং মিথ্যা প্রচারের সব তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে।
অতএব, আমার নিরাপত্তা নিশ্চিতকরণ ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি, এ বিষয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি, যাতে সাংবাদিকতার স্বাধীনতা ও সত্যের প্রতি মানুষের আস্থা অক্ষুণ্ণ থাকে।
সন্মানিত আইনপ্রয়োগকারী সংস্থার কাছে আমার আবেদন—এই ষড়যন্ত্রকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে কোনো সাংবাদিককে এ ধরনের মানসিক ও নিরাপত্তাজনিত হুমকির সম্মুখীন হতে না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews