শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় বাণিজ্যিকভাবে দেশি খেজুর চারা উৎপাদনে নতুন সম্ভাবনা! গাইবান্ধায় খড়ের ঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, গবাদিপশু ভস্মীভূত কবিতা/নীতিকথা / এম এম মিজান ২০০ বছরের বাসিয়া মেলা ‘বউ মেলা’ নয়! মেঘনায় ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ও স্বর্ণালংকার স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয়

লক্ষ্মীপুরে বাজার মনিটরিংয়ে নেমেছে প্রশাসনের টাস্কফোর্স টিম

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫




লক্ষ্মীপুর: দোকানে মূল্য তালিকা সংরক্ষণ, পরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি এবং বাজারের সার্বিক শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি না করার লক্ষ্যে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি রয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে লক্ষ্মীপুরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স টিম।
রোববার (২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের কাঁচা বাজার, মাছ ও মাংসের বাজারসহ বিভিন্ন স্থানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নেতৃত্বে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেয়ান, পুলিশ সুপার মো. আক্তার হোসেন, জেলা মার্কেটিং অফিসার মো. নিয়াজ ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা ও লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল রহমানসহ অনেকে।
এ সময় কাঁচা বাজার, মাছ বাজার, গরু ও মুরগির মাংসের বাজার পরিদর্শন করে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন তিনি। দোকানে মূল্য তালিকা সংরক্ষণ, পরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি এবং বাজারের সার্বিক শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি না করার লক্ষ্যে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি রয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার জানান, রমজান মাসে কোনো ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে জন্য মনিটরিং করা হচ্ছে। প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স টিম বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় দোকানে মূল্য তালিকা রাখতে ব্যবসায়ীদের সতর্কবার্তা দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews