শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা, মাসব্যাপী রথমেলা শুরু বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় উন্নয়ন কাজের উদ্বোধন জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ​মাঠে মাঠে কাদা-পানির গন্ধ, বৃষ্টি-রোদ উপেক্ষা করে বীরগঞ্জে আমন রোপণের ধুম ষড়যন্ত্র রুখে দিয়ে আলোর মুখ দেখল আফাআউস কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, আতঙ্কে  পর্যটকদের  ছোটাছুটি ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কারও এজেন্ডা নিয়ে কাজ করছি না: সিইসি

  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কারও এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে না। কমিশন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে চায়।

তিনি বলেন, ‘আমরা একটি অবাধ ও নিরেপক্ষ নির্বাচন দিতে চাই। আমরা কারও এজেন্ডা নিয়ে কাজ করছি না। ১৮ কোটি মানুষ ও বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছি।’ আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিইসি। তিনি বলেন, ‘আগে ভোট ছিল অধিকার। যে অধিকার অর্জন করতে গিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে। তবে এবার আমরা নিজেরাই চেষ্টা করছি একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। তাই এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে।’

নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি উল্লেখ করে সিইসি বলেন, ‘এবার বলতে হবে, ভোট আমাদের দায়িত্ব। একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে জাতির প্রত্যাশা অনেক। রাজনৈতিক নেতারা বিভিন্ন মতামত দিচ্ছেন। এটিই গণতন্ত্রের সৌন্দর্য। তারপরও আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালনের চেষ্টা করেছি।’ তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি। ইতিহাস সাক্ষ্য দেয় যে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিজয়ী হওয়া যায়, তবে এভাবে আখেরে কেউ টিকতে পারেন না। দেশ ও জাতির কাছে এক সময় তারা ঠিকই প্রত্যাখাত হন। তাই আমরা বলব, কেউই এ ধরনের অপচেষ্টা করবেন না। অনুষ্ঠানের বিশেষ অতিথি কমিশনার বেগম তামিদা আহমদ বলেন, ‘ভোটের স্বচ্ছতা প্রমাণের ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে।’

ইসি ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। বিগত দিনে বিভিন্ন কারণে অনেকে ভোটার হতে পারেননি। অথবা কেউ কেউ অনীহার কারণে ভোটার হননি। ভঙ্গুর নির্বাচনী পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। ভোটের প্রতি অনেকের আগ্রহ বেড়েছে। তাই ৩০ জুনের মধ্যে আরেক দফা নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে।’তিনি বলেন, ‘এবারের ভোটার দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যাতে করে কেউ অস্বচ্ছ বা ভুয়া ভোটার তালিকা প্রণয়ন না করতে পারেন।’ইসির আলোচনা সভায় জানানো হয়, ২০২৫ সালের ২ মার্চ পর্যন্ত হালনাগাদ করা চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে- পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন, নারী ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৯৪ জন।অনুষ্ঠানে পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত ১৩ জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন সিইসি।এর আগে ভোটার দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সুত্র- নেট

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews