1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নোমান ভাই আর নেই: এক মহামানবের প্রতি শ্রদ্ধাঞ্জলি - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

নোমান ভাই আর নেই: এক মহামানবের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

হৃদয় বেদনাবিদ্ধ, চোখে অশ্রু ভরা,
নোমান ভাই আর নেই, আমাদের ছেড়ে চলে গেছেন,
চট্টগ্রামের রত্ন, মুক্তিযুদ্ধের অগ্নিপরুষ,
তাঁর অবদান চিরকাল অমলিন থাকবে আমাদের মনে।
আজ সকালে যখন এই দুঃখজনক সংবাদটি শুনলাম,
অবিশ্বাস্য ভাবে যেন এক শূন্যতা বোধ করলাম।
আমার প্রিয় নেতা, বাংলাদেশের গর্ব, চট্টগ্রামের কৃতি সন্তান,
বীর মুক্তিযোদ্ধা, সাবেক একাধিক সফল মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান ভাই আর আমাদের মধ্যে নেই।
এটি আমার জন্য এক বেদনাদায়ক সংবাদ, যা আমি মনের গভীরে অনুভব করছি।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে,
তিনি ছিলেন দলটির অন্যতম অগ্রণী নেতৃত্ব।
এটি শুধু রাজনৈতিক মর্যাদা নয়,
তার জীবন ছিল জনগণের জন্য নিবেদিত, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত।
তিনি আমাদের নেতৃত্ব, সাহস, ও শক্তির প্রতীক ছিলেন।
তিনি ছিলেন সেই মহান ব্যক্তি, যিনি তার জীবনকে দেশের কল্যাণে উৎসর্গ করেছিলেন,
এবং চট্টগ্রামের উন্নয়নে ছিল তাঁর অপরিসীম অবদান।
গতকাল চট্টগ্রাম ভেটনারী বিশ্ববিদ্যালয়ের একটি ভিডিও ধারণের সময়,
আমি বার বার তাঁর কথা উল্লেখ করেছি, কারণ তিনি ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
তাঁর প্রতিষ্ঠার ইতিহাসের আমি নিজেই একজন সাক্ষী।
তিনি ছিলেন চট্টগ্রামের উন্নয়নের এক অগ্রনায়ক।
তিনি আমার জীবনে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিলেন, ৮৮ সাল থেকে।
তাঁর সাথে রয়েছে অসংখ্য স্মৃতি—
১৯৯৪ সালে, লালদিঘীর ময়দানে অনুষ্ঠিত বিজয় রজন্তি অনুষ্ঠানে,
আমি প্রথমবার শ্রেষ্ঠ বক্তৃতা ও শ্রেষ্ঠ তরুণ কর্মী হিসেবে পুরস্কৃত হয়েছিলাম তাঁর হাত থেকে।
২০১২ সালে লেখক সাংবাদিক হিসেবে, তিনি আমাকে নবীন সেন সাহিত্য পুরস্কার দিয়েছিলেন।
তার ছিল অশেষ আনন্দ, কিন্তু এক বড় দুঃখও ছিল।
২০১৭ সালে চট্টগ্রামের নাগরিক ফোরামের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হতে পারছিল না,
কেবলমাত্র আদালতের একটি মামলার রায়ের কারণে তিনি আসতে পারেননি।
এটি আমার জীবনের এক বড় দুঃখ, যা আমি সারা জীবন মনে রাখবো।
তবে, ২০১৮ সালে বাংলা টিভির একটি টকশো অনুষ্ঠানে,
দু’বার তিনি আমার উপস্থাপনায় নির্বাচন নিয়ে আলোচনা করেছিলেন,
তাঁর সাথে আরো বহু মূল্যবান স্মৃতি রয়েছে।
আজকে, এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে,
আমি তড়িৎগতিতে এই লেখাটি লিখলাম।
নোমান ভাই আর আমাদের মধ্যে নেই,
তবে তাঁর অবদান, তাঁর স্মৃতি চিরকাল অম্লান থাকবে আমাদের মনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট