শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

নিজেকে গ্রেফতারের আর্জি জানিয়েছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫




 

জামায়াতে নেতা আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবী জানান তিনি।

এসময় তিনি বলেন, আজহারুল ইসলাম মুক্তির সাথে সাথে বাংলাদেশ পুরোপুরি মুক্তি পাবে না। তবে একজন মজলুম মুক্তি পাবে। বাংলাদেশকে মুক্ত করতে হলে এদেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। টানা সাড়ে ১৫ বছর আমাদের উপর জুলুম চলেছে, আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য। আমরা তা রাজনীতিবিদরা পারিনি। কিন্তু সেই সমস্ত কষ্ট দুঃখ যাতনা, জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিলো আমাদের ছাত্রদের নেতৃত্বে সেই শক্তিতে বাংলাদেশ মুক্ত হয়েছে।

এসময় তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, সমাজ গড়ার জন্য দায়িত্ব নিতে হলে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। যে সমাজের যুবকেরা এগিয়ে আসে বিপ্লবের জন্য সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে বিপ্লব সফল হয়। আমি যুবকদের থেকে দুইটি জিনিস চাই, একটি হচ্ছে গভীর দেশপ্রেম ও আরেকটি হচ্ছে আল্লাহর প্রতি ভয়। এই দুইটা জিনিস নিয়ে যদি যুবকের এগিয়ে আসে তারাই হবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্বত। এই পর্বত যারাই খসে দিতে আসবে, তারা মাথা চুরমার হয়ে যাবে।

কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে ও ডামুড্যা পৌরসভা আমীর আতিকুর রহমান কবিরের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারি সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ,
জেলা আমীর অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা ওবায়দুল হক, শিবিরের জেলা সভাপতি শাখাওয়াত কাওছার প্রমুখ। এসময় জেলা কর্ম পরিষদ সদস্য বৃন্দ ও উপজেলা পৌরসভা আমীর গন উপস্থিত ছিলেন। এরপর আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান শহীদ মাওলানা বেলাল হোসেন এর কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং শহীদ বেলাল হোসেন এর জন্য দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews