সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বাংলাদেশ সহকারি কাজী সমিতির আল্টিমেটাম

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫




বাংলাদেশ সহকারি কাজী সমিতি কর্তৃক তাদের দাবী দাওয়া নিয়ে সরকারকে আল্টিমেটাম দিয়ে বিভিন্ন কর্মসূচি, মানববন্ধন ও গণসমাবেশের ডাক দিয়েছেন।

এবার বাংলাদেশ সহকারি কাজী সমিতি কর্তৃক তাদের দাবী দাওয়া নিয়ে সরকারকে আল্টিমেটাম দিয়ে বিভিন্ন কর্মসূচি, মানববন্ধন ও গণসমাবেশের ডাক দিয়েছেন। দাবী দাওয়া গুলো হল বাংলাদেশ নিকাহ রেজিস্টার গনের অনুকূলে দুইজন করে সহকারী নিয়োগের বিধান অনুমোদন করে গেজেট প্রকাশ, বিবাহ ও তালাক রেজিষ্ট্রী অনলাইন করা, বিবাহ -তালাক রেজিষ্ট্রী কর্মকান্ডে দুর্নীতি -হয়রানী রোধ করা, এই কর্মকান্ডে আরো গতিশীল করার স্বার্থে নিকাহ রেজিষ্ট্রার ও সহকারী নিয়োগ সহজীকরণ করা, সহকারীদের সম্মানী বা বেতন বিষয়ে সুনিদিষ্ট নীতিমালা করা এবং নিবন্ধন ফি বাড়ানোর দাবিতে এই কমসূচি ঘোষনা করছেন বাংলাদেশ সহকার কাজী সমিতি’র মহাসচিব মোঃ নুরুল আজিম মাইজভান্ডী। তিনি আরো বলেন, সরকার এই বিষয়েই উদ্যোগ না নিলে আমরা সহকারী কাজী সমিতি দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।

বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার জনগণের সরকার। প্রধান উপদেষ্টা বিশ্বনন্দিত নোবেল লবিয়েট অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস স্যারের কাছে বিনীত আবেদন জানিয়েছেন সহকারী কাজী সমিতির মহাসচিব। তিনি আরো জানান, সরকারের এই বিশেষ ও গুরুত্বপূর্ন প্রকল্পে সহকারীগন বিশেষ অবদান রাখলেও রাষ্ট্রীয় বিধানে তাদের কোন তঅবদানের স্বীকৃতি নেই। তাদের কোন বৈধ নিয়োগও নেই। তাই সরকারের মাননীয় আইন বিচার, সংসদ ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল স্যারের কাছে এ বিষয়ে আশু হস্তক্ষেপ কামনা করছি।
বাংলাদেশ সহকারি কাজী সমিতি এ বিষয়ে সকল জেলার জেলা প্রশাসকগণের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হবে। এতে সরকার কোন উদ্দ্যোগ না নিলে বাংলাদেশ সহকারী কাজী সমিতি লাগাতার কর্মবিরতি সহ দূর্বার আন্দোলনের ডাক দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews