বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না : জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। কিন্তু আমাদের সঙ্গে কেউ যদি খেলে, তাহলে আমরা কারও দাবার ঘুঁটি হব না। কেউ আমাদের সঙ্গে খেলবেন, তা পছন্দ করি না। শুধু আমাদের সঙ্গে না, এ দেশের একজন নাগরিকের সঙ্গেও যেন কেউ খেলাধুলা না করে।’
আজ শনিবার (২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর আর্দশ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শফিকুর রহমান আরও বলেন, ‘চব্বিশের নিহত ও আহতদের রক্ত, জীবন, ইজ্জত ও আবেগকে অপমানিত করবেন না। কিন্তু আমরা দেখছি, কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাব। আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি। কিন্তু এ আহ্বান কেয়ামত পর্যন্ত জানাব না।’
দলমত-নির্বিশেষে সবাইকে চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, জাতিকে সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা, অধ্যায় তৈরি না হয়। তার থেকে ফিরে আসুন। ফিরে না আসলে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
গণ জামায়েতের সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
সকাল সাতটা থেকে লক্ষ্মীপুর ও আশপাশের জেলা ও উপজেলা থেকে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ গণ জামায়েত সম্মেলন স্থলে জমায়েত হতে শুরু করেন।
জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘আপনারা পাশে থাকলে চাঁদাবাজ, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ হবে। এর জন্য প্রথমত আপনাদের ভালোবাসা, দ্বিতীয়ত সমর্থন, তৃতীয়ত আপনাদের পাশে পেতে চাই।’
অনুষ্ঠানে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়েত ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ.টি.এম মাসুস, কুমিল্লা মহানগরী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর কাজী দ্বীন মোহাম্মদ, চট্রগ্রাম মহানগরী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর এবং শাহজাহান চৌধুরী, ঢাকা মহানগরী উত্তর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরাম ডা. আনোয়ারুল আযিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews