বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক

কেশবপুরে চিত্রাংকনে ২১ শিক্ষার্থী পেল চারুপীঠের পুরস্কার

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫



যশোরের কেশবপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চারুপীঠ একাডেমির উদ্যোগে শিশুদের নিয়ে চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ওই চিত্রাংকন উৎসবে বিজয়ী ২১ শিক্ষার্থীর মাঝে আল-আমিন মডেল একাডেমিতে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাংকন উৎসবে চারটি বিভাগে ১৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, শহীদ মিনার ও রক্তাক্ত একুশ বিষয়ের উপর ছবি আঁকে।
চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, প্রভাষক কাকলী দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক অরুন চক্রবর্তী, চারুপীঠ একাডেমির সহসভাপতি সাহা বৈদ্য নাথ ও মৌসুমী মজুমদার। এ সময় চারুপীঠ একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews