শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে আওয়ামীলীগ নেতা চায়না সোহেল

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫




একসময় ছিলেন ছাত্র লীগ নেতা । এরপর ধীরে ধীরে হয়ে উঠেন মাফিয়া ডন বা গ্যাংস্টার লিডার। রাজধানীর পুরান ঢাকায় ৫১ নং ওয়ার্ড সাবেক ছাত্রলীগ পড়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দায়িত্ব পাওয়ার পর থেকে সন্ত্রাসের রাজত্ব কায়েমের অন্যতম কারিগর এই বিতর্কিত চায়না সোহেল । আওয়ামী লীগের প্রভাবশালী ওয়ার্ড নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, জমি দখল, অভিযোগ গণমাধ্যম বা গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে। রাজনৈতিক ক্ষমতাশালী হওয়ায় বারবার ধরাছোঁয়ার বাইরে থাকেন তিনি।

ঢাকার আন্ডারওয়ার্ল্ড কানেকশনে  চায়না সোহেল এর মাফিয়া রাজত্ব প্রতিষ্ঠা করে রেখেছেন তিন দশক ধরে। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও স্বৈরাচার শেখ হাসিনা এবং শেখ রেহানার সাহচর্যে রূপ বদলে সমাজসেবক বা রাজনৈতিক নেতা বনে যাওয়া চায়না সোহেল এর অদৃশ্য শক্তিবলে আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে যান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলার নেতৃত্বে ছিলেন এই সাবেক ছাত্রলীগের চায়না সোহেল ।সোহেলের বিরুদ্ধে জমি দখল, ও চাঁদাবাজির অভিযোগ করেন এলাকাবাসী । কিছু দিন আগে তার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হলে চায়না সোহেল সেই সাংবাদিক কে প্রাণনাশের হুমকি দেন তার পড়ে সেই সাংবাদিক সোহেল এর নামে যাত্রাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন ।এদিকে অনুসন্ধান বলছে, ক্ষমতা আড়ালে অন্যের সম্পদ  সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকার মানুষ। প্রকাশ্য অস্ত্রবাজি, মারধর, শেখ হাসিনার স্বৈরশাসনের পক্ষে জোর করে জনমত তৈরি করে । স্বৈরাচার শেখ হাসিনার দোসর চায়না সোহেল বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার মামলায় এখন ও গ্রেপ্তার না করায় জনমনে আতংক বিরাজ করছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews