বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

লক্ষ্মীপুরে ডেভিল হান্টে স্বাচিপ নেতাসহ আটক ১৩

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

ডেভিল হান্ট অপারেশনে লক্ষ্মীপুরে স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. জাকির হোসেনসহ ১৩ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে রায়পুর পৌর তাঁতি লীগের আহ্বায়ক নুরউদ্দীন শিপলু ভাট ও রায়পুর পৌর আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদও আটক রয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মাহফুজুর রহমান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, স্বাচিপ নেতা জাকির হোসেনকে লক্ষ্মীপুরের পৗর শহরের বাড়ি থেকে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে, আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদকে রায়পুরের বাড়ি ও তাঁতি লীগ নেতা শিপলু ভাটকে ঢাকা থেকে পৃথক অভিযান চালিয়ে আটক করে পুলিশ। এরমধ্যে শিপলুকে গোয়েন্দা পুলিশ আটক করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ সময়ের কন্ঠস্বরকে বলেন, ডাক্তার জাকিরকে গ্রেফতারের পর রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছে। শিপলু ভাটকে গোয়েন্দা পুলিশ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে ডেভিল হান্ট অপারেশনের ঘটনায় গ্রেফতার দেখানো হয়।
লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মাহফুজুর রহমান সময়ের কন্ঠস্বরকে বলেন, গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় ১৩ জনকে ডেভিল হান্ট অপারেশনের আটক করা হয়েছে। এখনো পর্যন্ত এ অপারেশনের মাধ্যমে ৮২ জনকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews